উপকরণ: প্যাটি বানানোর জন্য-
- মাংসের কিমা ৫০০ গ্রাম
- গোলমরিচের গুঁড়া ২ চা চামচ
- লবণ ১ চা চামচ
- তেল ১ চা চামচ
- বার্গারের জন্য-
- বার্গার বান ৪টি (মাঝখান থেকে ২ ভাগ করা)
- মেয়নিজ
- বার্গার চিজ ৪টি
- পছন্দ করলে ৮টি
- লেটুসপাতা বড় করে কাটা
- টমেটো মোটা কুচি কয়েকটি
- পেঁয়াজ মোটা কুঁচি কয়েকটি
- সরিষা বাটা ২ চা-চামচ
প্রস্তুত প্রণালি:
প্যাটির সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিন। ৪ ভাগে ভাগ করুন। গোল গোল প্যাটি বানিয়ে অল্প তেল দিয়ে দুইদিকে ভালোভাবে ভেজে নিন। চাইলে গ্রিল করে নিতে পারেন।
এবার বার্গার বানের নিচের বানে আগে অল্প সরিষা বাটা দিন। তারপর লেটুস পাতা দিয়ে একটি প্যাটি দিন। এর উপর মেয়নিজ দিয়ে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিও দিন। চিজ দিন। চিজ বেশি পছন্দ করলে একেবারে নিচেও আরেকটা দিতে পারেন। উপরের বানটা দিয়ে দিন। হয়ে গেল মজাদার বার্গার
